মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
খেলা

৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন, চতুর্থ স্তরের ক্লাবের কাছে চেম্পিয়ন আর্সেনালের বিদায়

৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন, চতুর্থ স্তরের ক্লাবের কাছে হারল চেম্পিয়ন আর্সেনালের বিদায়ছবি: আজকের বার্তা

৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন! চতুর্থ স্তরের ক্লাবের কাছে চ্যাম্পিয়ন আর্সেনালের বিদায়

ক্রীড়া ডেস্ক:

ইংলিশ ফুটবলের লিগ কাপ তথা কারাবাও কাপের ৬৬ বছরের ইতিহাসে অন্যতম সেরা অঘটনের জন্ম দিল ফ্লিটউড টাউন। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালকে পেনাল্টি শুটআউটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে চতুর্থ স্তরের লিগ টু-র ক্লাবটি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ফ্লিটউডের ঘরের মাঠ হাইবারি স্টেডিয়ামে ম্যাচটি ১-১ গোলে ড্র থাকার পর পেনাল্টিতে ৫-৩ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।

ম্যাচের বর্ণনা:

২১ মিনিটে ফুলহাম থেকে ধারে আসা ২০ বছর বয়সী স্ট্রাইকার অ্যারন লুপালো-বি এর গোলে এগিয়ে যায় ফ্লিটউড। আর্সেনালের তরুণ ডিফেন্ডার মারলি সালমনের ভুলে গোলটি পায় তারা। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ভিক্টর গিওকেরেসের গোলে সমতায় ফেরে আর্সেনাল।

৮৬ মিনিটে বড় ধাক্কা খায় আর্সেনাল। ফাউলের জেরে প্রতিপক্ষের মিডফিল্ডার হ্যারিসন নিলকে লাথি মারায় লাল কার্ড দেখেন আর্সেনালের ১৬ বছর বয়সী বিস্ময় বালক ম্যাক্স ডাউম্যান।

নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় খেলা গড়ায় পেনাল্টিতে। সেখানে ফ্লিটউড গোলরক্ষক জে লিঞ্চ দুর্দান্ত দুটি সেভ করেন। শেষে ৭৫ মিলিয়ন পাউন্ডে কেনা আর্সেনালের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস পেনাল্টি মিস করলে ৫-৩ এ জয় নিশ্চিত হয় ফ্লিটউডের। জয়সূচক পেনাল্টি মারেন কনর হগি।

কেন এই অঘটন ঐতিহাসিক:

ফুটবল পিরামিডে দুই দলের মধ্যে পার্থক্য ৮৪ ধাপ। ফ্লিটউড লিগ টু-তে ১৮ নম্বরে থেকে ধুঁকছে, আর আর্সেনাল বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। এই নিয়ে ৩৪ বছর পর কোনো চতুর্থ স্তরের ক্লাব বর্তমান ইংলিশ চ্যাম্পিয়নকে ঘরোয়া কাপ থেকে বিদায় করল। এর আগে ১৯৯২ সালে রেক্সহ্যাম আর্সেনালকে এফএ কাপ থেকে বিদায় করেছিল।

ম্যাচটি ড্রোন ওড়ার কারণে প্রথমার্ধে ৮ মিনিট বন্ধ ছিল। ম্যানেজার ম্যাট ললর বলেন, "ক্লাবের ইতিহাসে প্রতিপক্ষের বিচারে এটাই সবচেয়ে বড় রাত।"

আর্সেনাল এদিন কাই হাভার্টজ, জুরিয়েন টিম্বার, ভিক্টর গিওকেরেস, মার্টিন ওডেগার্ডদের মতো তারকা খেলিয়েও হার এড়াতে পারেনি। ফ্লিটউড কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়ল।

আজকের বার্তা ২৪ বিডি

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর