মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
শিক্ষা

এইচএসসি পরীক্ষা ২০২৬(সাপ্লিমেন্টারি)এর ফরম পূরণ শুরু বিস্তারিত প্রতিবেদনে

এইচএসসি ২০২৬(সাপ্লিমেন্টারি) এর ফরম পূরন শুরু, শেষ তারিখ ১০/১১/২৬ছবি: আজকের বার্তা

এইচএসসি পরীক্ষা ২০২৬ (সাপ্লিমেন্টারি) এর ফরম পূরণ শুরু — কারা আবেদন করতে পারবে, কত টাকা লাগবে, শেষ তারিখ কবে?

ঢাকা প্রতিনিধি:নিজস্ব প্রতিবেদক

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এইচএসসি পরীক্ষা ২০২৬ (সাপ্লিমেন্টারি) এর ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নং- ঢাবো/পরী/৮/৭৪, তারিখ: ০৪/১১/২০২৬ খ্রি.

যারা ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত/অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ ০২ (দুই) বিষয়ে অকৃতকার্য হয়েছে — চতুর্থ বিষয় ব্যতীত — তাদের জন্য এই সাপ্লিমেন্টারি পরীক্ষা।

আগামী ০১/১২/২০২৬ খ্রি. থেকে এই সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১. কারা আবেদন করতে পারবে?

শুধুমাত্র ২০২৫ সালের পরীক্ষায় সর্বোচ্চ ০২ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ০২ বিষয়ের বেশি অকৃতকার্য হলে আবেদন করা যাবে না। চতুর্থ বিষয়ে অকৃতকার্য হলে এই পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।

পরীক্ষার্থীকে অবশ্যই তার নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে ফরম পূরণ করতে হবে। অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ফরম পূরণ করা যাবে না।

২. ফরম পূরণ ও ফি জমার সময়সূচি:

ক) অনলাইনে ফরম পূরণ:

০৫/১১/২০২৬ হতে ০৮/১১/২০২৬ তারিখ পর্যন্ত।

শিক্ষার্থীকে নিজ প্রতিষ্ঠানে গিয়ে ফরম পূরণ করতে হবে। প্রতিষ্ঠান প্রধান অনলাইনে শিক্ষার্থীদের Probable List প্রদর্শন ও ফরম পূরণ করবেন। শিক্ষার্থীদের তথ্যসম্বলিত তালিকা Online-এ শিক্ষার্থীদের সূচক তালিকা (Probable list) প্রদর্শন ও ফরম পূরণ করতে হবে।

খ) ফি জমার শেষ তারিখ:

“সোনালী সেবার” মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১০/১১/২০২৬।

শিক্ষার্থীকে নির্ধারিত ফি “সোনালী সেবার” মাধ্যমে সোনালী ব্যাংকে জমা দিতে হবে।

গ) Final Candidate List Print:

০৭/১১/২০২৬ থেকে ০৭/১১/২০২৬ — এই সময়ের মধ্যে Online-এ নির্বাচিত প্রক্রিয়ায় ফরম পূরণ (eFF) সম্পন্ন করতে হবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার তারিখ ০৮/১১/২০২৬। পরীক্ষার ফি বাবদ জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে Final Candidate List Print Active হবে। এরপর প্রতি গুচ্ছ প্রতিষ্ঠানপ্রধান তালিকা সংরক্ষণ করতে হবে।

প্রতিষ্ঠান প্রধান Final Candidate List Print করে যাচাইপূর্বক পরীক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করতে হবে এবং এর প্রতি গুচ্ছ প্রতিষ্ঠানপ্রধান সংরক্ষণ করবেন।

৩. পরীক্ষার ফি কত?

বিজ্ঞপ্তি অনুযায়ী:

ক) তত্ত্বীয় প্রতি পত্র/বিষয় (নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী): ১২৫/- (একশত পঁচিশ টাকা)

খ) ব্যবহারিক প্রতি পত্র/বিষয় (নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী): ২৫/- (পঁচিশ টাকা)

কেন্দ্র ফি:

(ক) এইচএসসি পরীক্ষার কেন্দ্র ফি জন প্রতি ৪৫০/- (চারশত পঞ্চাশ) টাকা।

(খ) তত্ত্বীয় বিষয়সমূহের আনুষঙ্গিক কেন্দ্র ফি হতে প্রত্যেক কলেজ ১০% টাকা নিজস্ব ব্যয়ের জন্য রেখে অবশিষ্ট ৯০% টাকা পরীক্ষা কেন্দ্রের ব্যয়ভার নির্বাহের জন্য তাৎক্ষণিক কেন্দ্রকে প্রদান করতে হবে। বোর্ড অফিস হতে এ বাবদ উত্তোলনের এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য যাবতীয় ব্যয় কেন্দ্র ফি হতে বহন করতে হবে। অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের যাবতীয় ব্যয় কেন্দ্র ফি হতে সংকুলান করতে হবে।

এছাড়া সোনালী ব্যাংকের সোনালী সেবার ফি ও পরীক্ষার্থীদের স্বাক্ষরযুক্ত চূড়ান্ত প্রিন্ট আউট শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

৪. পরীক্ষার সিলেবাস কোনটা হবে?

পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৫. শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:

১. নির্ধারিত সময়ের পরে ফরম পূরণের কোনো সুযোগ থাকবে না। তাই ০৫ থেকে ০৮ নভেম্বরের মধ্যেই ফরম পূরণ শেষ করতে হবে।

২. ফি জমা দেওয়ার সময় সোনালী সেবার স্লিপ ভালোভাবে সংরক্ষণ করতে হবে।

৩. ফরম পূরণে কোনো ভুল থাকলে দ্রুত প্রতিষ্ঠান প্রধানকে জানাতে হবে।

৪. পরীক্ষার প্রবেশপত্র ও রুটিন বোর্ডের ওয়েবসাইট http://www.dhakaeducationboard.gov.bd থেকে জানা যাবে।

শেষ কথা:

যারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়ে হতাশ হয়ে গিয়েছিলে, তাদের জন্য এটি বড় সুযোগ। সময় নষ্ট না করে এখনই নিজ কলেজে যোগাযোগ করে ফরম পূরণ করে ফেলো।

— আজকের বার্তা ডেস্ক

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর

ছাত্র দলের বৃক্ষ রোপন ও চারা বিতরণ কর্মসূচী