মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
শিক্ষা

৯০ এর সৈরাচার বিরোধী আন্দোলনের বীর শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৬ তম শাহাদাৎ বার্ষিকীতে সরকারি আকবর আলী কলেজের ছাত্র দলের উদ্যোগে বৃক্ষ রোপন ও চারা বিতরণ

ছাত্র দলের বৃক্ষ রোপন ও চারা বিতরণ কর্মসূচী
সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের উদ্দেগ্যে বৃক্ষ রোপন ও চারা বিতরণছবি: আজকের বার্তা

৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬তম শাহাদাত বার্ষিকীতে আকবর আলী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ৯০-এর স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যুত্থানের সাহসী বীর শহীদ নাজির উদ্দিন জিহাদ এর ৩৬তম শাহাদাত বার্ষিকী ও শহীদ জিহাদ দিবস উপলক্ষে সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১০ই অক্টোবর) সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবাইয়েত ইসলাম রেকাত এর উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আলম স্যার ও উপাধ্যক্ষ মঞ্জিল মুর্শিদ ভূঁইয়া স্যার এবং বাংলা বিভাগের মিঠুন স্যার সহ কলেজের শিক্ষকবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হাকিম, সহ-সভাপতি মোঃ জাহিদ হাসান, সিনিয়র সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সাগর হোসেন সহ ছাত্রদলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ জিহাদ গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তার আদর্শকে ধারণ করে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল পরিবেশবান্ধব ও মানবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচি তারই অংশ। শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

পরিশেষে শহীদ নাজির উদ্দিন জিহাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় শহীদ জিহাদ দিবসে আকবর আলী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ | ছাত্রদল নেতা রেকাত | Ajker Barta 24bd

আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর