ধুকুরিয়া মডেল উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
আজকের বার্তা | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী ধুকুরিয়া মডেল উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির অভিষেক ও অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলুন ও ব্যানারে সজ্জিত পুরো ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের মনোনীত সংসদ সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জনাব শাহনাজ প্রধান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ ফরিদুল হাসান।
এসময় ধুকুরিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নাছির উদ্দিন বিএসসি আজকের বার্তাকে বলেন, "এডহক কমিটির অভিষেক ও বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থী মিলে কিভাবে কাজ করা যায়, সেই বিষয়ে আমরা এক হয়ে কাজ করার অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিয়েছি। ইনশাল্লাহ আগামিতে সবার সচেতনতার মাধ্যমে একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবো বলে আশাবাদ ব্যক্ত করেন
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং অভিভাবকদের সাথে মতবিনিময় করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজকের বার্তা







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।