মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
শিক্ষা

বিশ্ব শিক্ষক দিবস আজ যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে দিনটি-উল্লাপাড়ায় শিক্ষক সংগঠনের উদ্দ্যেগে র‍্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত

উল্লাপাড়া শিক্ষক সমাজের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা - আজ বিশ্ব শিক্ষক দিবস
উল্লাপাড়া শিক্ষক সমাজের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা - আজ বিশ্ব শিক্ষক দিবসছবি: আজকের বার্তা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উল্লাপাড়ায় শিক্ষকদের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ):

"শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।

আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা পরিবারের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ রায়হানুল ইসলাম

সভায় বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। মানসম্মত শিক্ষা ও আলোকিত প্রজন্ম গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। প্রযুক্তির যুগে শিক্ষকদের দায়িত্ব আরও বেড়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের মিলিত প্রচেষ্টায় গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর

ছাত্র দলের বৃক্ষ রোপন ও চারা বিতরণ কর্মসূচী