উল্লাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা শেখ সাদী গ্রেফতার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শেখ সাদীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর, ২০২৬) ভোরে উল্লাপাড়া মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাওয়াক গ্রামে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
শেখ সাদী কাওয়াক গ্রামের বাসিন্দা এবং উল্লাপাড়া উপজেলা (নিষিদ্ধ) ছাত্রলীগের সাবেক নেতা হিসেবে পরিচিত। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে উল্লাপাড়া মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, "শেখ সাদী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।"
পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কাউকেই ছাড় দেওয়া হবে না।
গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে
আজকের বার্তা







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।