উল্লাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কাওসার গ্রেফতার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য কাওসার আহমেদকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
সোমবার (৩ নভেম্বর, ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাওসার আহমেদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাওসার আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।"
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে। সাধারণ মানুষ পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।
পুলিশ আরও জানায়, নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্যকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকের বার্তা







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।