মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
শিক্ষা

বিশ্ব শিক্ষক দিবসে সিরাজগঞ্জের শ্রেষ্ঠ গুনী শিক্ষক হিসেবে সম্মানিত হলেন উল্লাপাড়ার চিত্র রঞ্জন রায়

জেলা প্রশাসক মহোদয়ের নিকট হতে শ্রেষ্ঠ গুনী শিক্ষক সম্মাননা গ্রহণ করছেন চিত্র রঞ্জন রায়-ছবি আজকের বার্তা
জেলা প্রশাসক মহোদয়ের নিকট হতে শ্রেষ্ঠ গুনী শিক্ষক সম্মাননা গ্রহণ করছেন চিত্র রঞ্জন রায়-ছবি আজকের বার্তাছবি: আজকের বার্তা

বিশ্ব শিক্ষক দিবসে সিরাজগঞ্জের শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে সম্মানিত হলেন উল্লাপাড়ার চিত্র রঞ্জন রায়

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে সম্মাননা ও সনদ গ্রহণ করেছেন উল্লাপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্র রঞ্জন রায়।

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মহোদয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষকতার মহান পেশায় বিশেষ অবদান রাখায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত শ্রেষ্ঠ শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক।

এরই ধারাবাহিকতায় প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান, বিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও সৃজনশীল পাঠদানে অনন্য ভূমিকা রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন উল্লাপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্র রঞ্জন রায়।

এ সময় জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ অর্জনে উল্লাপাড়া উপজেলার শিক্ষক সমাজ ও সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। তার এই সম্মাননায় উল্লাপাড়ার শিক্ষা অঙ্গনে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন সচেতন মহল।

আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর

ছাত্র দলের বৃক্ষ রোপন ও চারা বিতরণ কর্মসূচী