সরকারি কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের ব্রিফিং, নার্সিং ইনস্টিটিউট ও পলিটেকনিক নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা
আজকের বার্তা ২৪ বিডি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
উল্লাপাড়া উপজেলার আইনশৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন পরিস্থিতি নিয়ে উপজেলা হলরুমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে ব্রিফিং করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক জনাব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) দুপুরে উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন:
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা জনাব আশরাফুল ইসলাম ভূঁইয়া, রাজশাহী শিক্ষা বোর্ডের পরিচালক মোঃ শামীম হাসান, সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ, উল্লাপাড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, উল্লাপাড়া বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম. আকবর আলী।
গুরুত্বপূর্ণ নির্দেশনা ও ঘোষণা:
১. নার্সিং ইনস্টিটিউট: উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটনের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, "উল্লাপাড়া উপজেলা সাবেক এমপি এম. আকবর আলীর হাত ধরে শিক্ষা নগরী হিসেবে পরিচিতি লাভ করেছে।" তাই তার আবেদনকৃত নার্সিং ইনস্টিটিউটের জন্য জায়গা নির্ধারণের জন্য তিনি ইউএনও মহোদয়কে সরাসরি নির্দেশ দেন।
২. পলিটেকনিক ইনস্টিটিউট: পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য অতি দ্রুত নির্মাণ কাজ শুরু হবে বলে জানান তিনি।
৩. মাস্টার্স চালু: এম. আকবর আলীর আবেদনের প্রেক্ষিতে সরকারি আকবর আলী কলেজে মাস্টার্স কোর্স চালু অনুমোদনের অপেক্ষায় আছে বলেও জানান মহাপরিচালক।
পরিদর্শন:
ব্রিফিং শেষে মহাপরিচালক উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। এরপর তিনি উধুনিয়া ইউনিয়নের ফাজিলনগর গ্রামে আবাসন প্রকল্পের জায়গা পরিদর্শন করেন এবং উল্লাপাড়া বিজ্ঞান কলেজ পরিদর্শন করেন।
উল্লাপাড়ার শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় সুধীজনরা।
আজকের বার্তা ২৪ বিডি







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।