মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
শিক্ষা

উল্লাপাড়ায় গুনি শিক্ষকের বিদায় সংবর্ধনা,অশ্রু সিক্তবিদায়ী অনুষ্ঠান

ছাত্র ছাত্রীদের ভালবাসায় সিক্ত হলেন গুনি শিক্ষক চিত্র রঞ্জন
অবসর জনিত বিদায় অনুষ্ঠানে ক্রেস্ট তুলে দিচ্ছেন সহকর্মিরাছবি: আজকের বার্তা

উল্লাপাড়ায় গুণী শিক্ষক চিত্র রঞ্জন রায়ের বিদায় সংবর্ধনা, ছাত্র-ছাত্রীদের অশ্রুসিক্ত বিদায়

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (মডেল স্কুল) প্রধান শিক্ষক শ্রী চিত্র রঞ্জন রায়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় এসএমসি, পিটিএ এবং ঝিকিড়া বন্দর ক্লাস্টারের প্রধান শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সাহাব উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রায়হানুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুস্তাফিজুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ রকেবুল আলী ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তারিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন বলেন, "চিত্র রঞ্জন একজন গুণী শিক্ষক। তিনি দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার কারণে উল্লাপাড়া মডেল স্কুল সিরাজগঞ্জের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। তার বিদায়ের দিনে আমরা খুবই মর্মাহত।"

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম বলেন, "উনি খুব ভালো মানুষ ছিলেন। উনার অবদানে এই স্কুল বাংলাদেশের প্রত্যেক জায়গায় পরিচিত হয়েছে। আমরা গর্বিত।"

অনুষ্ঠানের এক পর্যায়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষকের অবসরজনিত বিদায়ে ছাত্র-ছাত্রীদের মাঝে অশ্রুসিক্ত অবস্থার সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থীকে কাঁদতে দেখা যায়।

পরে বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর

ছাত্র দলের বৃক্ষ রোপন ও চারা বিতরণ কর্মসূচী