কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম, পারমাণবিক যুগে বাংলাদেশ রাত ১১টা ৪৪ মিনিটে বিশেষ কার্গোতে ঢাকায় অবতরণ, সকাল ৭টা ১৫ মিনিটে সেনা প্রহরায় রওনা | দুপুরের মধ্যেই রূপপুরে পৌঁছাবে
দেশের ইতিহাসে সবচেয়ে বড় মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বহুল প্রতীক্ষিত পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান দেশে এসে পৌঁছেছে।
শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৪৪ মিনিটে রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (BAERA) কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন।
এরপর আজ শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটে তিনটি বিশেষ লরিতে করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর রূপপুরের উদ্দেশে রওনা হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, এসআরবি ও গোয়েন্দা সংস্থার কঠোর নিরাপত্তা বলয়ে দুপুর ১২টার মধ্যেই চালানটি পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্পে পৌঁছানোর কথা রয়েছে।
- রূপপুরে দুটি ইউনিটে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে (১২.৬৫ বিলিয়ন ডলারের প্রকল্প)।
- এই চালান প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য।
- আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরও ৯টি ফ্লাইটে ২১১টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আসবে (প্রথম ইউনিটের জন্য ৪৮টি, দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি)।
- রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এই জ্বালানি বাংলাদেশে এসেছে। পাকিস্তানের আকাশসীমা নিয়ে সাময়িক জটিলতা ছিল।
প্রকল্প পরিচালক ড. জায়েদুল হাসান জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে ২০০-৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে যুক্ত হবে।
এই চালানের মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক ক্লাবে প্রবেশের দ্বারপ্রান্তে।
--


মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।