মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
সারাদেশ

মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অফ অনার ও দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে সিরাজগন্জে সমাবেশ ও মানববন্ধন

পিরোজপুরের মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে সিরাজগঞ্জে সমাবেশ ও মানববন্ধনছবি: আজকের বার্তা

মুক্তিযোদ্ধা মানিক পসারীর গার্ড অব অনার ও দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে সমাবেশ ও মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর গার্ড অব অনার ও দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ রবিবার, ২ নভেম্বর ২০২৬ সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্মৃতিসৌধ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিরাজগঞ্জ জেলা শাখা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা ইউনিটের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা যিনি দেশের জন্য যুদ্ধ করেছেন, তার মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার দিতে বাধা দেওয়া এবং জানাজা-দাফনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এটি শুধু একজন মুক্তিযোদ্ধার অপমান নয়, পুরো জাতির অপমান।

বক্তারা বলেন, "যারা মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তারাই আজ মুক্তিযোদ্ধাদের অসম্মান করার সাহস দেখাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।"

দাবি সমূহ:

১. মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাঁধা দানকারীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

২. ভবিষ্যতে কোনো বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

৩. মুক্তিযোদ্ধা মানিক পসারীর পরিবারের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়া ও তার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ শতাধিক মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে এলাকার সাধারণ মানুষও একাত্মতা প্রকাশ করেন। পরে একটি প্রতিবাদ লিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।

আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর