মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
বিনোদন

কার স্বামী বিমানে এতো ফুল পরিমনির জন্য পাঠালো? শাহরিয়ার নাজিম জয়

কার স্বামী এতো ফুল পরিমনির জন্য পাঠালোছবি: আজকের বার্তা

কার স্বামী পরিমনির জন্য এত শিউলি ফুল বিমানে করে পাঠালো? - শাহরিয়ার নাজিম জয়*

বিস্তারিত প্রতিবেদন:

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমনির জন্মদিন মানেই জমকালো আয়োজন। গত শনিবার ২৪ অক্টোবর পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্তোরাঁয় ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে নিজের জন্মদিন উদযাপন করেন তিনি। তবে এবারের জন্মদিনের মূল আকর্ষণ ছিল শিউলি ফুল।

জানা যায়, অক্টোবর মাসের ফুল হিসেবে শিউলিকেই থিম হিসেবে বেছে নিয়েছিলেন পরিমনি। ফেসবুকে পোস্ট দিয়ে তিনি লিখেছিলেন, কেউ তাকে অনেক শিউলি ফুল এনে দিক। তার সেই আবদার রাখতেই চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠানো হয়। রেস্তোরাঁর সিঁড়ি থেকে শুরু করে পুরো ভেন্যু সাজানো হয় সেই ফুল দিয়ে। এমনকি পরিমনি নিজেও শিউলি ফুলের নকশা করা শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হন।

তবে কে এই ফুল পাঠিয়েছে তা এখনো প্রকাশ করেননি পরিমনি। পরবর্তীতে এক কমেন্টে তিনি জানান, ফুলগুলো একজন মেয়ে পাঠিয়েছেন। কিন্তু তার আগেই এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করে পোস্ট দেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

জয় তার ফেসবুকে লেখেন, "চট্টগ্রামের বড়লোকদের বউরা কাল রাত থেকে খুবই দুশ্চিন্তায় আছে। কার স্বামী পরিমনির জন্য এত শিউলি ফুল বিমানে করে পাঠালো?"

তিনি আরও লেখেন, "আপনারা তো নিশ্চয়ই লোকটিকে খুঁজে পেলে মিডিয়ায় ধরিয়ে দেবেন। তবে আমি চাই লোকটা বেঁচে যাক, ধরা না পড়ুক। এরকম শিউলি ফুল তো আমিও কতজনকে দিয়েছি। কিন্তু ধরা পড়ি নাই। এক পাপী আরেক পাপীর পক্ষ নেবে এটাই তো স্বাভাবিক।"

একই পোস্টে পরিমনির প্রশংসা করে জয় বলেন, পরিমনি এই সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা যিনি ইন্ডাস্ট্রিকে আপন ভাবেন। কাভারেজের জন্য নয়, ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা থেকেই তিনি সবাইকে সম্মান দেখান।

এদিকে জন্মদিনে নতুন চমক হিসেবে প্রকাশ পেয়েছে পরিমনির নতুন সিনেমা 'ফারজানা'র ফার্স্ট লুক।

আজকের বার্তা ২৪ বিডি ডেস্ক

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর