মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
আন্তর্জাতিক

২০৩০ সালে শীর্ষ ৩০ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ ইইউ

২০৩০ সালে শীর্ষ ৩০ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ ইইউ রাষ্ট্র দূত
২০৩০ সালে শীর্ষ ৩০ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ :ইইউ রাষ্ট্র দুতছবি: আজকের বার্তা

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির তালিকায় স্থান করে নিতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

রবিবার (৪ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত 'বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬' এর দ্বিতীয় দিনের কর্ম-অধিবেশনে তিনি এ কথা বলেন।

ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম গতিশীল অর্থনীতি। দক্ষিণ এশিয়া, বঙ্গোপসাগর এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব অপরিসীম।

তিনি বলেন, বাংলাদেশ তার উন্নয়ন যাত্রার একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। এলডিসি থেকে উত্তরণ, রাজনৈতিক রূপান্তর, জবাবদিহিমূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, অর্থনৈতিক সংকট এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করতে হচ্ছে দেশকে।

মাইকেল মিলার জানান, ইউরোপীয় ইউনিয়ন এখন আর বাংলাদেশকে শুধু দাতা-গ্রহীতার সম্পর্কে দেখছে না, বরং ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বের অংশীদার হিসেবে বিবেচনা করছে। ইইউ বাংলাদেশের সাথে আরও উচ্চাভিলাষী সম্পর্ক গড়তে চায়।

তিনি আরও বলেন, 'এভরিথিং বাট আর্মস' সুবিধার মাধ্যমে বাংলাদেশের অগ্রগতিতে ইইউর অংশীদারিত্ব রয়েছে। তবে এখন এলডিসি থেকে মসৃণ উত্তরণের পাশাপাশি ভবিষ্যতে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এলডিসি উত্তরণ সম্পন্ন করেনি এমন কোনো দেশের সাথে ইইউর পক্ষ থেকে এ ধরনের প্রস্তাব এটাই প্রথম।

এ সময় তিনি বাংলাদেশে ব্যবসার সুষ্ঠু পরিবেশ ও ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেন।

আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর