মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
আন্তর্জাতিক

আবারও তেলবাহী ট্যাংকারে হামলা হরমুজে

হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
তেলবাহী ট্যাংকারে হামলা হরমুজেছবি: আজকের বার্তা

হরমুজে আবারও হা'ম'লা তেলবাহী ট্যাংকারে

নিজস্ব প্রতিবেদক, আজকের বার্তা:

হরমুজ প্রণালীতে আবারও তেলবাহী ট্যাংকারে হা'ম'লার ঘটনা ঘটেছে। ওমানের উপকূল থেকে মাত্র ৪ নটিক্যাল মাইল দূরে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে।

ব্রিটিশ সংস্থা ইউকেএমটিও (UKMTO) জানিয়েছে, শুক্রবার রাতের এই হা'ম'লায় জাহাজের একপাশে আঘাত লাগে। তবে সৌভাগ্যবশত সব ক্রু নিরাপদে আছেন এবং কোনো পরিবেশগত ক্ষতি হয়নি। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।

এর কয়েক ঘণ্টা আগেই হরমুজ প্রণালী থেকে বের হওয়ার সময় আরেকটি ট্যাংকারে হা'ম'লা হয়। সেখানে ছোটখাটো আগুন ও ব্ল্যাকআউট হলেও আগুন নিভিয়ে জাহাজটি যাত্রা চালিয়ে যায়।

গত এক সপ্তাহে হরমুজ অঞ্চলে এটি ৬ষ্ঠ হা'ম'লার ঘটনা। এর মধ্যে কুয়েতের পতাকাবাহী এমটি কাজিমা-৩ ট্যাংকারে থাকা ৫ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করেছে ওমানের ভারতীয় দূতাবাস।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে হরমুজ প্রণালী দিয়ে চলাচল স্বাভাবিকের চেয়ে ৭৫% কমে গেছে। বিশ্বের মোট তেলের পাঁচ ভাগের এক ভাগ এই প্রণালী দিয়ে পরিবহন হয়, তাই হা'ম'লার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের কাছাকাছি অবস্থান করছে।

আজকের বার্তা নির্বাহী সম্পাদক মোঃখোকন মিয়া

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর