আজ বিশ্ব প্রাণী দিবস
নিজস্ব প্রতিবেদক, আজকের বার্তা:
আজ ৪ অক্টোবর, বিশ্ব প্রাণী দিবস। বিশ্বের সকল প্রাণীর অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর এই দিনটি পালিত হয়।
দিবসটির মূল উদ্দেশ্য হলো বিলুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণ, প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা রোধ এবং মানুষ ও প্রাণীর সহাবস্থানের গুরুত্ব তুলে ধরা। ১৯২৫ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। ইতালির ধর্মযাজক সেন্ট ফ্রান্সিস অব অ্যাসিসি প্রাণীদের প্রতি ভালোবাসার জন্য পরিচিত ছিলেন, তার স্মরণেই এই দিনটি বেছে নেওয়া হয়।
পরিবেশবিদরা বলছেন, মানুষের কর্মকাণ্ড, বন উজাড়, জলবায়ু পরিবর্তন ও অবৈধ শিকারের কারণে প্রতিনিয়ত অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। সুন্দরবনের বাঘ, হাতি, ময়ূরসহ অনেক বন্যপ্রাণী আজ হুমকির মুখে। প্রাণী রক্ষা মানেই প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা।
বিশেষজ্ঞদের মতে, প্রাণীদের প্রতি সহানুভূতিশীল আচরণ একটি সভ্য সমাজের পরিচায়ক। আসুন, আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করি — প্রাণীর প্রতি সহিংসতা নয়, ভালোবাসা ও সহাবস্থান নিশ্চিত করবো।
আজকের বার্তা এরশাদ বিন মজিদ







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।