চুনারুঘাট থানার আরেক এএসআইয়ের ঘু’ষ গ্রহণের ভিডিও ভাইরাল, ক্লোজড
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ, ৬ অক্টোবর ২০২৬:
প্রকাশ্যে ঘু’ষ গ্রহণকে যৌক্তিক দাবি করে বক্তব্য দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজড করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই তাকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে উপজেলার রানীগাঁও বাজারে ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস। সেখানে উপস্থিত লোকজনের সামনে ঘু’ষ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন তিনি।
ভাইরাল হওয়া ১৩ সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে শোনা যায়—
> "কিছু রটে দেখেই তো কিছু বটে। আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘু’ষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব—হইব নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘু’ষের টাকা দিয়ে, ঘু’ষ খাওয়ার জন্যই।"
এসময় স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তার বক্তব্য ভিডিও ধারণ করেন। পরে ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, "ভিডিওটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। ইতিমধ্যে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. মাফিউর রহমান বলেন, "বিষয়টি জেনেছি। তদন্ত চলছে।"
এর আগে একই থানার আরেক এএসআইয়ের বিরুদ্ধেও ঘু’ষ গ্রহণের অভিযোগ ওঠেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
আজকের বার্তা







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।