মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
সারাদেশ

লন্ডনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন পতিত সরকারের পলাতক এমপি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি,তার ছেলের দুআা প্রার্থনা

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন পতিত সরকারের পলাতক এমপি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি তার ছেলে ইন্জিনিয়ার কামরুল হাসান এর দুআ প্রার্থনা
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন পতিত সরকারের পলাতক এমপি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফিছবি: আজকের বার্তা

লন্ডনের হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন সাবেক গনঅভ্যূথ্থানে পলাতক এমপি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, ছেলের দোয়া প্রার্থনা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল ইসলাম শফি গুরুতর অসুস্থ হয়ে লন্ডনের The Royal London Hospital-এ চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তার শারীরিক অবস্থার অবনতির খবরে উল্লাপাড়া সহ সারা সিরাজগঞ্জে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন।

এই কঠিন সময়ে দেশবাসীর কাছে বাবার জন্য আকুল দোয়া চেয়েছেন তার সন্তান এডভোকেট কামরুল ইসলাম আদর।

এক হৃদয়বিদারক বার্তায় তিনি লিখেছেন—

“আমি এডভোকেট কামরুল ইসলাম আদর। আমার বাবা, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি সাহেব এমপি, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া)-এর সাবেক সংসদ সদস্য, বর্তমানে লন্ডনের The Royal London Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

একজন সন্তানের কাছে বাবার এই অসহায় মুহূর্তের চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। আজ আমাদের পরিবারের প্রতিটি মুহূর্ত কাটছে গভীর উৎকণ্ঠা ও দুশ্চিন্তার মধ্যে। এই কঠিন সময়ে মহান আল্লাহর রহমত এবং আপনাদের দোয়াই আমাদের সবচেয়ে বড় ভরসা।”

তিনি সকলের কাছে অনুরোধ জানিয়ে বলেন— “আপনারা সবাই আমার বাবার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাঁর সকল কষ্ট দূর করে দেন, তাঁকে শিফায়ে কামিলা ও আজিলা দান করেন এবং সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

হে আল্লাহ, আমার বাবার প্রতি রহম করুন। তাঁর জীবন সহজ করে দিন, তাঁর অসুস্থতা দূর করে দিন এবং তাঁকে নেক হায়াত দান করুন। আমিন।”

কে এই বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি? শফিকুল ইসলাম শফি সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের একজন জনপ্রিয় সাবেক সংসদ সদস্য। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন।  শেখ হাসিনার ভারতে পালালে তিনি তার পরিবার সহ দেশ ছাড়েন,, তার অসুস্থতার খবরে রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বলে তার এক কর্মি হতাশা প্রকাশ করেন।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষী, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের কাছে তার পরিবারের পক্ষ থেকে দোয়ার আবেদন জানানো হয়েছে।

আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন। আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর