মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
সারাদেশ

নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করলেন উধুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির উদ্দীন বিএসসি, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী

নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করলেন উধুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির উদ্দীন বিএসসিছবি: আজকের বার্তা

নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করলেন উধুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দিন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৩ নং উধুনিয়া ইউনিয়নে সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির সদ্য সাবেক সভাপতি মো: নাছির উদ্দিন বিএসসি, বিএড, এমএ।

জানা যায়, আলহাজ্ব আব্দুর রাজ্জাক সাহেবের বাড়ির নিচ হতে উধুনিয়া ভিটাপাড়া, দক্ষিণপাড়া, রায়পাড়া, গুরুড়ল, হাট উধুনিয়া, দত্তখারুয়া, বাবুলীদহ যাওয়ার প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। বর্ষায় পানি জমে ও কাদা হওয়ায় সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও কৃষকদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো।

এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে মো: নাছির উদ্দিন নিজস্ব অর্থায়নে মাটি ও খোয়া ফেলে রাস্তা মেরামতের উদ্যোগ নেন। বর্তমানে সেখানে ট্রাক দিয়ে খোয়া ও মাটি ফেলে রাস্তা চলাচল উপযোগী করার কাজ চলছে।

এ বিষয়ে মো: নাছির উদ্দিন বলেন, "সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমি ৩ নং উধুনিয়া ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়তে চাই ইনশাআল্লাহ। মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। রাস্তাটি মেরামত হলে হাজারো মানুষের ভোগান্তি কমবে।"

এদিকে, তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

উল্লেখ্য, মো: নাছির উদ্দিন বিএসসি, বিএড, এমএ আসন্ন উল্লাপাড়া উপজেলার ৩ নং উধুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী।

আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর