মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
সারাদেশ

অপরাধ নিয়ন্ত্রণে সিরাজগন্জে বাশকল ডিউটি স্থাপন ও টর্চলাইট বাশি বিতরণ

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপারের অভিনব কৌশল টর্চ লাইট ও বাঁশি বিতরণ -ছবি আজকের বার্তা
অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপারের অভিনব কৌশল টর্চ লাইট ও বাঁশি বিতরণ -ছবি আজকের বার্তাছবি: আজকের বার্তা

--- অপরাধ নিয়ন্ত্রণে সিরাজগঞ্জে বাঁশকল ডিউটি পরিদর্শন ও টর্চলাইট-বাঁশি বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ জেলায় গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ স্থানে বাঁশকল (বাঁশের ব্যারিকেড/চেকিং পয়েন্ট) স্থাপন করেছে জেলা পুলিশ।

এরই ধারাবাহিকতায় গতকাল রাতে সলঙ্গা থানা এলাকায় স্থাপিত বাঁশকলগুলো সরেজমিনে পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

পরিদর্শনকালে তিনি বাঁশকল ডিউটিতে নিয়োজিত সদস্যদের মাঝে দায়িত্ব পালনে আরও কার্যকর ও নিরাপদভাবে সহায়তার লক্ষ্যে টর্চলাইট ও বাঁশি বিতরণ করেন। এ সময় তিনি দায়িত্বরত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ প্রতিরোধে সিরাজগঞ্জ জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর