মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
সারাদেশ

পাঁচলিয়া থেকে বড়হর প্রর্যন্ত রাস্তা প্রসস্থকরন ও মেরামতের শুভ উদ্বোধন করলেন এমপি রফিকুল ইসলাম খান

পাঁচলিয়া থেকে বড়হর রাস্তা প্রসস্থকরন ও মেরামত কাজের শুভ উদ্বোধন করলেন এমপি রফিকুল ইসলাম খানছবি: আজকের বার্তা

পাঁচলিয়া হতে বড়হর রাস্তা প্রশস্তকরণ ও মেরামত কাজের শুভ উদ্বোধন করলেন এমপি রফিকুল ইসলাম খান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) ৬৫ নং জাতীয় সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান পাঁচলিয়া হতে বড়হর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের প্রশস্তকরণ ও মেরামত কাজের শুভ উদ্বোধন করেছেন।

রবিবার (২ নভেম্বর) সকালে পাঁচলিয়া বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়ার মাধ্যমে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন,

> "উল্লাপাড়ার প্রতিটি রাস্তা আমার কাছে গুরুত্বপূর্ণ। পাঁচলিয়া থেকে বড়হর পর্যন্ত এই সড়কটি দীর্ঘদিন ধরে সরু ও ভাঙাচোরা থাকায় সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আজ থেকে এই দুর্ভোগের অবসান হতে যাচ্ছে। আমরা পর্যায়ক্রমে উল্লাপাড়ার প্রতিটি বেহাল সড়ক সংস্কার করবো ইনশাআল্লাহ।"

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দলমত নির্বিশেষে সকলের উন্নয়ন করাই তার প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, রাস্তাটি প্রশস্ত ও মেরামত হলে পাঁচলিয়া, বড়হর, পুস্তিগাছা ও আশপাশের প্রায় ১৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। কৃষিপণ্য পরিবহন ও হাট-বাজারে যাতায়াত আরও সহজ হবে।

উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

— আজকের বার্তা ২৪ বিডি, উল্লাপাড়া

www.ajkerbarta24bd.com

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর