মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
সারাদেশ

স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি যে রাস্তা চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও কৃষকেরা

রাস্তার বেহাল দশা
একটু বৃষ্টি হলেই যেন মরন ফাঁদছবি: আজকের বার্তা

স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি রাস্তা, উল্লাপাড়ায় চরম দুর্ভোগে কৃষক-শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ২ নং বাঙ্গালা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বানিয়াকৈর গ্রামের জামে মসজিদ থেকে মাঠের মেইন রাস্তা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা স্বাধীনতার পর থেকে আজও কাঁচা রয়ে গেছে। দীর্ঘ ৫৪ বছরে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি রাস্তাটিতে। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ।

সরেজমিনে দেখা যায়, রাস্তাটি পুরোপুরি কাঁচা ও ভাঙাচোরা। সামান্য বৃষ্টি হলেই কাদা-পানিতে একাকার হয়ে যায়। কোথাও কোথাও হাঁটু সমান কাদা জমে থাকে। ফলে ধান, পাট, গম সহ মাঠের ফসল বাড়িতে আনতে পারছেন না কৃষকরা।

স্থানীয় কৃষকরা জানান, এই রাস্তাটি তাদের কৃষি অর্থনীতির লাইফলাইন। মাঠে উৎপাদিত ফসল, মাছ ও অন্যান্য কৃষিপণ্য এই রাস্তা দিয়েই বাড়ি ও বাজারে নিতে হয়। কিন্তু রাস্তার বেহাল দশার কারণে অটো, ভ্যান, নসিমন, করিমন কোনো যানবাহন চলাচল করতে পারে না। মাথায় করে বা কাদা মাড়িয়ে ফসল আনতে গিয়ে দ্বিগুণ খরচ ও সময় নষ্ট হচ্ছে।

শিক্ষার্থীদের ভোগান্তি সবচেয়ে বেশি: এই রাস্তা দিয়ে প্রতিদিন বানিয়াকৈর, বাঙ্গালা ও আশপাশের ৪-৫টি গ্রামের প্রাইমারি ও কলেজের শত শত ছাত্র-ছাত্রী যাতায়াত করে। বর্ষায় স্কুল-কলেজে যেতে তাদের জামা-কাপড় নষ্ট হয়, অনেক সময় পিছলে পড়ে আহতও হয়। অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পান।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, "স্বাধীনতার পর অনেক চেয়ারম্যান-মেম্বার আইলো গেলো, কিন্তু আমাগো এই ১ কিলো রাস্তা কেউ পাকা কইরা দিলো না। ভোটের সময় প্রতিশ্রুতি দেয়, পরে আর খবর থাকে না।"

এলাকাবাসীর দাবি, বর্তমান সরকারের কাছে তাদের একটাই চাওয়া — রাস্তাটি দ্রুত ইট সোলিং বা পাকা করণ করা হোক। রাস্তাটি পাকা হলে শুধু বানিয়াকৈর নয়, আশপাশের বিভিন্ন গ্রামের হাজারো মানুষের কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসা সেবা সহজ হবে।

এ বিষয়ে ২ নং বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলী দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

মাহমুদুর রহমান রিয়াদ প্রকাশনা সম্পাদক আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর