মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
সারাদেশ

সিরাজগঞ্জে চরমপন্থী সর্বহারা সদস্যদের আত্মসমর্পণ নতুন পথে প্রত্যাবর্তন

চরমপন্থী সর্বহারা সদস্যদের আত্মসমর্পণছবি: আজকের বার্তা

সিরাজগঞ্জে চরমপন্থী সর্বহারা সদস্যদের আত্মসমর্পণ, ‘নতুন পথে প্রত্যাবর্তন’

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

“নতুন পথে প্রত্যাবর্তন” স্লোগানে সিরাজগঞ্জে ৭০ চরমপন্থী সর্বহারা সদস্যের আত্মসমর্পণ সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১ নভেম্বর ২০২৬) সকালে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২, সিরাজগঞ্জের আয়োজনে সলঙ্গা সদর দপ্তরে ‘চরমপন্থী সর্বহারা সদস্যদের আত্মসমর্পণ-২০২৬’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ ফারজানা শারমীন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

- জনাব মোঃ আমিরুল ইসলাম খান আলিম

- জনাব মোঃ আহসান হাবীব পলাশ

- কবির ইফতেখার আহমেদ

- জনাব মোঃ আসিক সাঈদ, পিপিএম

- জনাবা শাহানা আখতার জাহান

- অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম, অধিনায়ক, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২, সিরাজগঞ্জ।

অনুষ্ঠানে আত্মসমর্পণকারীরা অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ফেরার শপথ নেন এবং নিজেদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র জমা দেন।

SRB জানায়, আত্মসমর্পণকারীরা দীর্ঘদিন ধরে উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর অঞ্চলে চরমপন্থী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা, আইনি সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “অস্ত্র নয়, শান্তিই উন্নয়নের পথ। যারা ভুল পথ ছেড়ে ফিরে আসতে চায়, সরকার তাদের পাশে আছে।”

এলাকায় শান্তি ফিরিয়ে আনতে এই আত্মসমর্পণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

http://www.ajkerbarta24bd.com

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর