মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
সারাদেশ

সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি হাসপাতালে এক নারী রোগীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে

নারী রোগীকে শ্লীলতাহানির অভিযোগ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা
ওয়ার্ডবয়ের বিরুদ্ধে শ্লীলতাহানিী অভিযোগছবি: আজকের বার্তা

তারিখ: ১১ অক্টোবর ২০২৬ | সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে হাসপাতালে নারী রোগীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ডবয়ের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, কামারখন্দ (সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। শনিবার (১০ অক্টোবর) ভোরে হাসপাতালের নারী ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার কাশিয়াহাটা গ্রামের এক নারী (২১) শারীরিক অসুস্থতা নিয়ে শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাঁর অভিযোগ, শনিবার ভোরে নারী ওয়ার্ডে দায়িত্বে থাকা ওয়ার্ডবয় করিম সরকার ওয়ার্ডে প্রবেশ করে তাঁকে অশোভনভাবে স্পর্শ করেন। এ সময় তিনি চিৎকার করলে তাঁর মা এগিয়ে আসেন এবং বিষয়টি তাৎক্ষণিক হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। এর পরপরই অভিযুক্ত ঘটনাস্থল থেকে সরে যান।

অভিযুক্ত ওয়ার্ডবয়ের নাম করিম সরকার (২৯)। তিনি উপজেলার কর্ণসূতি গ্রামের আব্দুল কাদের সরকারের ছেলে। তিনি আউটসোর্সিংয়ের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডবয় হিসেবে কর্মরত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মী দাবি করেন, এর আগেও ওই ওয়ার্ডবয়ের বিরুদ্ধে এক নারী রোগীর সঙ্গে একই ধরনের আচরণের অভিযোগ উঠেছিল। সে সময় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছিল বলে জানা গেছে এ বিষয়ে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

কামারখন্দ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

#আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর