মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
সারাদেশ

উল্লাপাড়ায় হতদরিদ্রদের মাঝে ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, মানবিক উদ্যোগে প্রশংসায় ভাসছেন উল্লাপাড়া উপজেলা সমাজ সেবা অফিসার

উল্লাপাড়া উপজেলা সমাজ সেবা অফিসার জনাব রফিকুল ইসলাম, প্রয়োজনীয় ঔষধ বিতরণ করছেন -ছবি আজকের বার্তা
উল্লাপাড়া উপজেলা সমাজ সেবা অফিসার জনাব রফিকুল ইসলাম, প্রয়োজনীয় ঔষধ বিতরণ করছেন -ছবি আজকের বার্তাছবি: আজকের বার্তা

উল্লাপাড়ায় হতদরিদ্রদের মাঝে ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, মানবিক উদ্যোগে প্রশংসায় সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঔষধ ও প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম।

সোমবার (৬ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ ও রোগাক্রান্ত মানুষের হাতে এসব সামগ্রী তুলে দেন তিনি।

এ সময় এক সাক্ষাৎকারে এই মানবিক সমাজসেবা অফিসার বলেন, "বর্তমানে ডেঙ্গু ও বিভিন্ন ভাইরাসজনিত কারণে সাধারণ জনগণ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।"

তিনি আরও বলেন, সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারি সহায়তা যেন প্রকৃত হতদরিদ্রদের কাছে পৌঁছায়, সে লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি।

স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, রফিকুল ইসলামের মতো কর্মকর্তারাই সরকারের মানবিক মুখ। তাঁর এমন উদ্যোগে উপকৃত হচ্ছে শত শত অসহায় পরিবার।

আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর