মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
সারাদেশ

উল্লাপাড়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে BCPRTA এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষীকি পালিত

উল্লাপাড়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে BCPRTA এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষীকি পালিতছবি: আজকের বার্তা

উল্লাপাড়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে BCPRTA'র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ভালোবাসা ও ভ্রাতৃত্বের সংগঠন বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন (BCPRTA) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য মতবিনিময় সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬ইং) দুপর ২ ঘটিকায় উল্লাপাড়া উপজেলায় BCPRTA উল্লাপাড়া থানা শাখার আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BCPRTA উল্লাপাড়া থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ্ আল মুতী বাবু।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ মোঃ শফিকুল ইসলাম, মোঃ সবুজ ইসলাম, মোঃ সজিব হোসেন, মোঃ হাফিজুল ইসলাম হাফিজ সহ উল্লাপাড়া উপজেলার বিভিন্ন বাজার ও ইউনিয়ন থেকে আগত দুই শতাধিক সেলফোন টেকনিশিয়ান।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর সংগঠনের ৬ বছরের কার্যক্রমের উপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে BCPRTA সারাদেশের অবহেলিত সেলফোন টেকনিশিয়ানদের অধিকার আদায়, হয়রানি প্রতিরোধ, বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ়করণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে টেকনিশিয়ানদের দক্ষ করে গড়ে তুলতে সংগঠনের বিকল্প নেই।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ্ আল মুতী বাবু তার বক্তব্যে বলেন,

> "বিগত এক যুগেরও বেশি সময় ধরে আমি ব্যক্তিগতভাবে টেকনিশিয়ানদের কল্যাণে কাজ করে যাচ্ছি। ভালোবাসা ও ভ্রাতৃত্বের সংগঠন BCPRTA'র হাত ধরে গত ৬ বছর যাবত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা চাই না কোনো টেকনিশিয়ান হয়রানির শিকার হোক। প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভক্ষণে আমাদের অঙ্গীকার — এই টেকনিশিয়ান পেশার মান উন্নয়নে টেকনিশিয়ানদের পাশে থেকে সংগঠনকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যেতে চাই। যাতে উল্লাপাড়ার প্রতিটি টেকনিশিয়ান গর্ব করে বলতে পারে, আমরা BCPRTA পরিবারের সদস্য।"

সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলী বলেন, "উল্লাপাড়ার সকল টেকনিশিয়ানদের এক ছাতার নিচে আনতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ভবিষ্যতে আমরা উল্লাপাড়ায় বড় পরিসরে প্রশিক্ষণ কর্মশালা, টেকনিশিয়ান কল্যাণ তহবিল এবং আইনি সহায়তা সেল গঠন করবো।"

সভা শেষে ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

*বার্তা সম্পাদক আবদুল্লাহ আল মুতি বাবু

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর