বিশ্বাসঘাতকতার দায়ে সরকারকে বিচারের মুখোমুখি হতে হবে: মঞ্জু
আজকের বার্তা ২৪ বিডি, ঢাকা:
জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার দায়ে রাজনৈতিক ও আইনগত বিচারের মুখোমুখি হতে হবে — এমন হুঁশিয়ারি দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে "বছর পেরিয়ে জুলাই সনদ: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা" শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঞ্জু যা বললেন:
> "জুলাই সনদের ৫ হাজার ৬৯০ শব্দের মধ্যে কয়টি অক্ষর বাস্তবায়ন করেছে সরকার? তার হিসাব জনগণ জানতে চায়। একটি অক্ষরও বাস্তবায়ন করা হয়নি। গণভোটের রায় না মানলে সরকারকে বিশ্বাসঘাতকতার দায়ে বিচারের মুখোমুখি হতে হবে।"
তিনি আরও বলেন, কোন ভাষায় সমালোচনা করলে সরকারি দল ক্ষুব্ধ হবে না, তা আমাদের জানা নেই। আবার আমাদের প্রতিবাদ যেন কুসুম-কুসুম বিরোধিতা মনে না হয়, সেটাও দেখতে হয়।
১৯৭০ সালের নির্বাচনের রায় অস্বীকার করার পরিণতিতে মুক্তিযুদ্ধ হয়েছিল উল্লেখ করে মঞ্জু বলেন, গণভোটের রায় উপেক্ষা করলে বর্তমান সরকারও ইতিহাসে ভুট্টো ও ইয়াহিয়া খানের মতো নেতিবাচক চরিত্রে পরিণত হবে। আগামী গণঅভ্যুত্থান জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তিতেই হবে।
সভায় উপস্থিত ছিলেন: রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. দিলারা চৌধুরী, ভয়েস অব রিফর্মের মাশরুর ফাহিম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আজকের বার্তা







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।