মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
রাজনীতি

ডিসেম্বর হোক আর ফেব্রুয়ারী হোক কোনভাবেই কোন অস্থিরতা মেনে নেওয়া হবে না-স্বরাষ্টমন্ত্রী

ডিসেম্বর হোক আর ফেব্রুয়ারী হোক কোনভাবেই কোন অস্থিরতা মেনে নেওয়া হবে নাছবি: আজকের বার্তা

কোনোভাবেই অস্থিরতা করতে চাইলেও পারবে না, সেটা ডিসেম্বর, ফেব্রুয়ারি আর যে মাসই হোক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

দেশে কোনোভাবেই অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কোনোভাবেই অস্থিরতা করতে চাইলেও পারবে না, সেটা ডিসেম্বর, ফেব্রুয়ারি আর যে মাসই হোক’।

সোমবার (২ নভেম্বর, ২০২৬) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি মহল গুজব ও অস্থিরতা তৈরির চেষ্টা করছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কেউ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।

তিনি আরও বলেন, ডিসেম্বর, ফেব্রুয়ারি বা যেকোনো সময়কে কেন্দ্র করে যদি কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ, র‍্যাব, বিজিবি সহ সকল বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন যে সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে, সেই অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।

আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর