উল্লাপাড়ায় জামায়াতের স্বজন-প্রীতি রাজনীতি থেকে সরে দাঁড়ালেন সাবেক শিবির নেতা সোহেল রানা!
*বিস্তারিত প্রতিবেদন:* উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি, অনলাইন ইনচার্জ আবির হাসান:
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ১৩ নং সলপ ইউনিয়নের ডিগ্রীরচর ফাজিল মাদ্রাসার সাবেক ক্রীড়া সম্পাদক ও সাবেক শিবির নেতা সোহেল রানা।
স্থানীয়দের মাধ্যমে যে তথ্য পাওয়া যায়, দীর্ঘদিন ধরে ত্যাগী নেতাকর্মী হিসেবে মাঠে সক্রিয় ছিলেন সোহেল রানা। সংগঠনের দুঃসময়ে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রেখেছিলেন তিনি।
স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী, সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী রফিকুল ইসলাম খান এর বিরুদ্ধে স্বজন-প্রীতির রাজনীতি এবং ত্যাগী জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ তুলে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সোহেল রানার ঘনিষ্ঠজনদের ভাষ্য, "ত্যাগী সোহেলরাই ছিল বলেই দুঃসময়ে জামায়াত-শিবির টিকে ছিল। এখন আওয়ামী লীগ করা লোকদের দিয়ে কমিটি করা হচ্ছে।" এই ক্ষোভ থেকেই তিনি রাজনীতিকে বিদায় জানিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, এভাবে ত্যাগীদের মূল্যায়ন না করায় উল্লাপাড়ায় জামায়াত-শিবির থেকে হাজারো সোহেল রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
এ বিষয়ে জামায়াতের স্থানীয় দায়িত্বশীলদের বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদক : অনলাইন ইনচার্জ আবির হাসান, আজকের বার্তা ২৪ বিডি







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।