২০ টাকার নোটে পোড়া দাগ, বিড়ম্বনায় ক্রেতা-বিক্রেতা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বাজারে নতুন ২০ টাকার নোটে পোড়া দাগের মতো ছাপ থাকায় বিড়ম্বনায় পড়েছেন সাধারণ ক্রেতা-বিক্রেতা। অনেকেই এটিকে পোড়া বা নকল নোট মনে করে নিতে চাইছেন না।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নতুন ডিজাইনের ২০ টাকার নোটের একপাশে কান্তজিউ মন্দিরের ছবি রয়েছে। ওই নোটের বাম পাশের নিচের অংশে বাদামী রঙের একটি ছাপ রয়েছে, যা দেখতে পোড়া দাগের মতো মনে হচ্ছে। এতেই বিভ্রান্তি তৈরি হয়েছে।
উল্লাপাড়া বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, ক্রেতারা এই নোট দিলে আমরা নিতে দ্বিধায় পড়ি। মনে হয় পুড়ে গেছে। আবার আমরাও দিলে ক্রেতারা নিতে চায় না।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এটি কোনো পোড়া দাগ নয়, নোটের নিরাপত্তা ডিজাইনের অংশ। নকল ঠেকাতে ইচ্ছাকৃতভাবেই এই ডিজাইন করা হয়েছে। তাই এই নোট নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে লেনদেন করার পরামর্শ দেওয়া হয়েছে।
*১৭ অক্টোবর ২০২৬ | আজকের বার্তা







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।