মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
বাণিজ্য

ফ্যামিলী কার্ড ও কৃষক কার্ড মূল্যস্ফীতি -দারিদ্র্য হৃাসে ভুমিকা রাখবে-ড.তিতুমীর

ফ্যামিলী কার্ড ও কৃষক কার্ড মূল্যস্ফীতি -দারিদ্র্য হৃাসে ভুমিকা রাখবে -ড.তিতুমীরছবি: আজকের বার্তা

ফ্যামিলি ও কৃষক কার্ড মূল্যস্ফীতি-দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখবে: ড. তিতুমীর

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংকট ও দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শুক্রবার (১৬ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে সকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল বিশ্বব্যাংক, আইএমএফ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ব্যাংক অব আমেরিকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।

ড. তিতুমীর বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি এবং মধ্যপ্রাচ্য সংকটের কারণে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি চাপে রয়েছে। জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব অর্থনীতির বিভিন্ন খাতে পড়ার আশঙ্কা রয়েছে। তবে সরকার চেষ্টা করছে সাধারণ মানুষের ওপর যেন বাড়তি চাপ না পড়ে।

তিনি জানান, বিশ্বব্যাংক ও আইএমএফ মনে করছে সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক সুরক্ষা কর্মসূচি দারিদ্র্য হ্রাসে কার্যকর হবে। এর মাধ্যমে যারা দারিদ্র্যসীমার নিচে চলে গেছে তাদের টেনে তোলা এবং নতুন করে কেউ যাতে দারিদ্র্যসীমার নিচে না নামে তা ঠেকানো সম্ভব হবে।

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, বিগত সময়ের দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে দেশে প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর