মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
বাণিজ্য

ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের - বাণিজ্য মন্ত্রী

ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারেরছবি: আজকের বার্তা

ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের: বাণিজ্যমন্ত্রী

আজকের বার্তা ২৪ বিডি, নিজস্ব প্রতিবেদক:

দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর আবেদন করেছে ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। গত ১৩ অক্টোবর তারা বাণিজ্য মন্ত্রণালয় ও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে চিঠি দেয়। এর আগে গত ২ সেপ্টেম্বর ৫ টাকা বাড়ানো হয়েছিল।

তবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলাহ উপস্থিত ছিলেন।

কি প্রস্তাব দিয়েছিল ব্যবসায়ীরা:

- বোতলজাত ১ লিটার সয়াবিন তেল: ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২১৮ টাকা

- ৫ লিটার বোতল: ১০০০ টাকা থেকে ১০৭০ টাকা

- খোলা সয়াবিন: ১৮৫ টাকা থেকে ১৯৯ টাকা

তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম ও জ্বালানি-পরিবহন ব্যয় বেড়েছে।

মন্ত্রী যা বললেন:

বাণিজ্যমন্ত্রী বলেন, "আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে। রমজান ঘিরে বাজারে পণ্যের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই।"

তিনি আরও বলেন, ভোজ্যতেল, ছোলা, ডাল, চিনিসহ আমদানিনির্ভর পণ্যের সম্ভাব্য চাহিদা বিবেচনা করে সরকার পরিস্থিতি পর্যালোচনা করেছে। পাইপলাইনে যে পরিমাণ পণ্য আছে তা বাজার স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট। আন্তর্জাতিক বাজারে ছোলার দাম কিছুটা বেড়েছে, এ নিয়ে আমদানিকারকদের সঙ্গে আলোচনা চলছে। এলসি খোলা নিয়ে বড় কোনো সমস্যা নেই বলেও জানান তিনি।

আজকের বার্তা ২৪ বিডি

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর