মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
বাণিজ্য

মাথাপিছু জিডিপিতে ভারত কে টপকালো বাংলাদেশ

মাথাপিছু জিডিপিতে ভারত কে পেছনে ফেললো বাংলাদেশছবি: আজকের বার্তা

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, কতদিন থাকতে পারে এই অবস্থানে

ডেস্ক রিপোর্ট: মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রতিবেশী ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি আয় এবং রেমিট্যান্সের ওপর ভর করে বাংলাদেশের এই অগ্রগতি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

তথ্য অনুযায়ী, বাংলাদেশের মাথাপিছু জিডিপি এখন ভারতের তুলনায় কিছুটা বেশি অবস্থানে রয়েছে। করোনা মহামারির পর বাংলাদেশের অর্থনীতি তুলনামূলকভাবে দ্রুত ঘুরে দাঁড়িয়েছে, যেখানে ভারতের অর্থনীতি বড় ধাক্কা সামলেছে। এর ফলেই এই পরিবর্তন।

বিশেষজ্ঞরা বলছেন, তৈরি পোশাক খাতে বিশ্ববাজারে বাংলাদেশের শক্ত অবস্থান, কৃষিখাতে সাফল্য এবং প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ এই অর্জনের মূল কারণ। তবে এই অবস্থান ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ।

অর্থনীতিবিদদের মতে, ভারতের অর্থনীতির আকার অনেক বড় এবং তাদের প্রবৃদ্ধির গতিও বাড়ছে। তাই দীর্ঘমেয়াদে এই ব্যবধান ধরে রাখতে হলে বাংলাদেশকে বিনিয়োগ, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং রপ্তানি বহুমুখীকরণের দিকে আরও বেশি নজর দিতে হবে।

তারা আরও বলেন, শুধু জিডিপির সংখ্যা দিয়ে উন্নয়ন পরিমাপ করা যায় না। টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং জীবনযাত্রার মান উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে।

মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেল বাংলাদেশ! কতদিন থাকবে শীর্ষে? | Bangladesh vs India GDP আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর