রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের লিখিত নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ ০১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লিখিত আকারে এই নির্দেশনা পাঠানো হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত কয়েকদিন আগে মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের একটি ঘটনা ঘটে। এই ঘটনার সাথে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেন।
প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় দলীয় শৃঙ্খলা ও সরকারের ভাবমূর্তি রক্ষায় প্রধানমন্ত্রী এই কঠোর সিদ্ধান্ত নেন।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর বিএনপির একজন পরিচিত ও ত্যাগী নেত্রী। তবে দলীয় শৃঙ্খলা ও ন্যায়বিচারের প্রশ্নে কোনো আপোষ না করার নীতিতেই প্রধানমন্ত্রী তাকেও ছাড় দেননি বলে দলীয় সূত্র জানিয়েছে।
এ বিষয়ে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তিনি আজকের মধ্যেই স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছেন বলে জানা গেছে।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, দলের ভেতরে কেউ অন্যায় করলে প্রধানমন্ত্রী যে কাউকেই ছাড় দেবেন না, এই ঘটনা তারই দৃষ্টান্ত।







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।