- ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা আব্দুস সালাম মিস্ত্রির মৃত্যুতে উল্লাপাড়ায় দোয়া মাহফিল
- আজকের বার্তা | উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
- উল্লাপাড়া উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, শ্রমিকদের প্রিয় মুখ, সকলের শ্রদ্ধাভাজন আব্দুস সালাম মিস্ত্রির মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে শ্রমিক অঙ্গনে। তার রুহের মাগফেরাত কামনায় উল্লাপাড়া উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
- আজ বাদ আসর ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি, মোঃ নুরু মিস্ত্রী সম্পাদক মোঃ আসাদুল ইসলাম মোঃ কহিরুল ইসলাম কহিল, মোঃ আব্দুল মোন্নাফ ও কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন স্তরের নির্মাণ শ্রমিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
- আলোচনায় বক্তারা বলেন, "আব্দুস সালাম মিস্ত্রি শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক। এই ইউনিয়নের জন্মই হয়েছে তার হাতে। হাতুড়ি-বাটালির শব্দের মাঝে শ্রমিকদের অধিকার আদায়ে তিনি ছিলেন আপোষহীন। তার হাত ধরেই উল্লাপাড়ার ইমারত শ্রমিকরা সংগঠিত হতে শিখেছে।"
- তারা আরও বলেন, তার মতো সৎ, নির্লোভ ও শ্রমিক দরদী মানুষ আজকের দিনে বিরল। তিনি আজীবন শ্রমিকদের সুখে-দুঃখে পাশে ছিলেন।
- দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একইসাথে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করা হয় যেন আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
- মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম সাহেব। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
- এসময় শ্রমিক নেতারা বলেন, আব্দুস সালাম মিস্ত্রির আদর্শ ও দেখানো পথ ধরেই উল্লাপাড়া ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নকে আরও শক্তিশালী ও শ্রমিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। তার স্মৃতি রক্ষার্থে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও জানান তারা।
- আব্দুস সালাম সাহেবের এই অবদান এই ইউনিয়ন কোনদিন ভুলতে পারবে না,আমাদের মাঝে চিরকাল অমর হয়ে থাকবে
- #আজকের বার্তা
উল্লাপাড়া ইমারত শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এর মৃত্যুতে দুআ মাহফিল
এই প্রবীণ নেতার মৃত্যুেতে শোকের ছায়া শ্রমিক ইউনিয়নে

কোনো ভুল চোখে পড়েছে?






মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।