মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
রাজনীতি

১১ দিন চিকিৎসা শেষে সিরাজগন্জের বাড়িতে ফিরলেন জনতার মেয়র রহমান বাচ্চু

আজকের বার্তা | সিরাজগঞ্জ প্রতিনিধি:

চিকিৎসা শেষে ১১ দিন পর নিজ জেলা সিরাজগঞ্জে নিজ বাসভবনে ফিরেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বুধবার (১ অক্টোবর ২০২৬) বিকেল ৩টার দিকে ঢাকার চিকিৎসা শেষে তিনি সড়কপথে সিরাজগঞ্জে পৌঁছান।

হাজারো মোটরসাইকেলে বরণ:

যমুনা সেতুর পশ্চিম পাশের গোলচত্বর এলাকায় আগে থেকেই অবস্থান নেন জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। সেখানে ফুল দিয়ে তাকে বরণ করা হয়। পরে প্রায় এক হাজার মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রায় তাকে শহরের নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। পুরো সড়ক নেতাকর্মীদের স্লোগান ও শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে।

গত ১৯ সেপ্টেম্বর রাতে হঠাৎ মাথা ঘোরা ও বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরদিন ২০ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার হাইকেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের পরামর্শে বুধবার তিনি সিরাজগঞ্জ ফেরেন।

বাসভবনে আয়োজিত সংক্ষিপ্ত সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে সাইদুর রহমান বাচ্চু বলেন অসুস্থতার সময় দলের নেতাকর্মী, সাধারণ মানুষ ও সাংবাদিক ভাইয়েরা যে সহযোগিতা ও দোয়া করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। জেলাবাসীর ভালোবাসা ও দোয়ায় আমি দ্রুত সুস্থ হয়ে ফিরতে পেরেছি। আগামীতেও জনগণের কল্যাণে কাজ করে যাব।

এসময় তার ছেলে তানভীর মাহমুদ তাসিনসহ জেলা বিএনপির সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিকেলে বাচ্চুর বাসভবনের সামনে এসে শেষ হয়

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর