মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
রাজনীতি

উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উল্লাপাড়া উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা উদ্দ্যেগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতছবি: আজকের বার্তা

উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রা ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ

আব্দুল্লাহ আল মুতী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উল্লাপাড়া পৌর শহরের উন্মুক্ত মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উন্মুক্ত মঞ্চে এসে শেষ হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং শাহীন রেজার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার ও আজিজুর রহমান মানু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব মকুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহবুব, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আউলিয়া এবং উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু।

এছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন, খাজা নাজিমুদ্দিন ও মজনু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিসাত করিম নয়ন, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, পাভেল সরকার, আতাউর রহমান সাদ্দাম ও রুবেল, সরকারি আকবর আলী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রিফাত হোসেন এবং সহসভাপতি সবুজ ও মামুন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আরিফুল ইসলাম আরিফ, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার মঈন শাহিন, পঞ্চক্রোশী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান টিপু ও সদস্যসচিব মানিক রতন, দুর্গানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বিএনপি, যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

---

আবদুল্লাহ আল মুতী বাবু

বার্তা সম্পাদক, আজকের বার্তা ২৪ বিডি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর