মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
রাজনীতি

ছাত্রদলের দুঃখ আমি কেন তাদের পক্ষে বলি না,আপনারা পড়তে বসুন নাসির উদ্দিন পাটোয়ারী

ছাত্রদলের দুঃখ আমি কেন তাদের পক্ষে বলি না,আমি বলি আপনারা পড়তে বসুনছবি: আজকের বার্তা

* ছাত্রদলের দুঃখ আমি কেন তাদের পক্ষে বলি না, আপনারা পড়তে বসুন: নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক রিপোর্ট, আজকের বার্তা ২৪ বিডি:

ছাত্রদলকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ছাত্রদলের দুঃখ একটাই, আমি কেন তাদের পক্ষে বলি না।

সোমবার (২৬ অক্টোবর) এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "ছাত্রদলের দুঃখ, আমি কেন তাদের পক্ষে বলি না। আপনারা যদি কাল থেকে পড়তে বসেন, চাকরির জন্য প্রস্তুতি নেন, ভালো কাজ করেন, আপনাদের বিরুদ্ধে বলতে যাবো না।"

তিনি আরও বলেন, রাজনীতি করতে হলে জ্ঞান-ভিত্তিক রাজনীতি করতে হবে। শুধু স্লোগান দিয়ে এখন আর ছাত্রদের মন জয় করা যাবে না। পড়াশোনা ও দক্ষতা অর্জন করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

তার এই বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর