উল্লাপাড়ায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাদক, জুয়া, চুরি ও ভূমি অফিসের অনিয়ম-দুর্নীতি নিয়ে আলোচনা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় মাদক ব্যবসা ও সেবন, ওয়ান লাইন জুয়া, চুরি-ছিনতাই, বাল্যবিবাহ, সামাজিক অপরাধ এবং ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের হয়রানি ও অনিয়ম-দুর্নীতির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত উপজেলা গড়তে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আজকের বার্তা







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।