শিরোনাম: সলপ ইউনিয়নে আলোচনার শীর্ষে যুবনেতা শরিফুল ইসলাম, বললেন - ব্রিজ নির্মাণ ও গার্লস স্কুলই হবে প্রথম কাজ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উল্লাপাড়া উপজেলার ১৩ নং সলপ ইউনিয়নে সবচেয়ে আলোচিত নাম মোঃ শরিফুল ইসলাম। তিনি ১৩ নং সলপ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তরুণ এই উদীয়মান নেতা আজকের বার্তাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে নিজের ভাবনা ও নির্বাচনী পরিকল্পনার কথা তুলে ধরেন।
সাক্ষাৎকারে শরিফুল ইসলাম বলেন, "বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি আমার জীবন-যৌবন অতিবাহিত করেছি। গত ১৭ বছর জনগণ ভোট দিতে পারেনি, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার পরিবেশ তৈরি হয়েছে। আশা করি সলপ ইউনিয়নের জনগণ আমাকে বেছে নেবে।"
স্থানীয় সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, আমার ইউনিয়নে সবচেয়ে অবহেলিত স্থান কৃষকগঞ্জ বাজার থেকে নওকোর রাজাপুর এলাকা। দীর্ঘদিন যাবত এই সড়কে মানুষের চলাচলে চরম ভোগান্তি। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি একটি ব্রিজ।
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, "অতি গুরুত্বপূর্ণ এই ব্রিজ নির্মাণের মধ্য দিয়ে আমি আমার দায়িত্ব শুরু করতে চাই, যদি জনগণ আমাকে নির্বাচিত করে। এটি আমার প্রথম অঙ্গীকার।"
শিক্ষা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে এই যুবনেতা বলেন, "ছাত্রীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একটি গার্লস স্কুল। আমার এলাকার মেয়েরা দূরে গিয়ে লেখাপড়া করতে কষ্ট পায়। আমি নির্বাচিত হলে একটি গার্লস স্কুল স্থাপন করতে চাই।"
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে আলোচিত স্থান নলসোন্ধা মহাশ্মশান যা মৃত সতকার করতে প্রায় বছরের বেশির ভাগ সময় পানি তে ডুবে থাকে যার সংষ্কার অতি প্রয়োজনীয় আমি মহাশ্মশান মাটি ভরাটের মধ্য দিয়ে দুই তলা বিল্ডিং নির্মানের কথাও ব্যাক্ত করেন
এছাড়াও সরকারের প্রতিশ্রুত সেবা সম্পর্কে তিনি বলেন, বিএনপি সরকারের প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সকল নাগরিক সেবা আমি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব ইনশাআল্লাহ। কোনো বৈষম্য থাকবে না, দল-মত নির্বিশেষে সকলেই সেবা পাবে।
তরুণ এই নেতার এমন বক্তব্য স্থানীয় ভোটারদের মাঝে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে যুব সমাজের মধ্যে তাকে নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
*মোঃ সাজ্জাদুল ইসলাম* আজকের বার্তা | উল্লাপাড়া, সিরাজগঞ্জ







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।