যমুনার ক্রসবার-৩ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
আজকের বার্তা ২৪ বিডি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের যমুনা নদীর ক্রসবার-৩ এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী ওই ব্যক্তি। মরদেহটি পানিতে ভেসে এখানে এসেছে বলে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজকের বার্তা ২৪ বিডি







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।