মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
জাতীয়

তদন্তের স্বার্থে রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদল

তদন্তের স্বার্থে রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদলছবি: আজকের বার্তা

‘তদন্তের স্বার্থে’ রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদল

*নিজস্ব প্রতিবেদক | আজকের বার্তা ২৪ বিডি* প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, রবিবার

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় ছয় বছরের শিশুশিক্ষার্থীকে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে শিশুটির বাবা শাহজালাল রুমিকে ঘিরে পুলিশের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

যা ঘটেছিল: টঙ্গীর আউচপাড়ার শফিউদ্দিন রোডে অবস্থিত ক্বরিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ২১ অক্টোবর ছয় বছরের এক ছাত্রীকে চুমু দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. মোসলেম আহমদকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। ২২ অক্টোবর ভুক্তভোগী শিশুটি আদালতে জবানবন্দি দেয়। পুলিশ প্রাথমিক সত্যতাও পায়।

এরপর ক্ষুব্ধ হয়ে শিশুটির বাবা শাহজালাল রুমি ও তার সহযোগীরা মাদ্রাসায় ঢুকে মারধর ও ভাঙচুর করেন বলে অভিযোগ করেন মাদ্রাসার অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরী। তিনি থানায় মামলা করেন।

পুলিশের দুই রকম বক্তব্য: প্রথমে টঙ্গী পূর্ব থানার ওসি আরিফ হোসেন জানিয়েছিলেন, মাদ্রাসায় অনুপ্রবেশ করে মারধর ও ভাঙচুর আইনের লঙ্ঘন। শাহজালাল রুমিসহ অজ্ঞাত ১৫ জনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

কিন্তু শনিবার (২৪ অক্টোবর) রাত ১টার দিকে একই ওসি বলেন, তদন্তের স্বার্থে এখনই গ্রেপ্তার নিয়ে কোনো মন্তব্য করতে চায় না পুলিশ। তিনি বলেন, ‘যখন অভিযানের কথা বলেছিলাম, তখন তদন্ত অন্য পর্যায়ে ছিল। এটা টেকনিক্যাল ইস্যু। তদন্তের স্বার্থেই গোপনীয়তা বজায় রেখে কাজ করছি।’

সরকারের পক্ষ থেকে বক্তব্য: শনিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ফেসবুকে লেখেন, গাজীপুর পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। টঙ্গীর ঘটনায় রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি, কোনো অভিযানও চালায়নি। সরকারের পক্ষ থেকেও কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কতিপয় মিডিয়ায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে।

বর্তমান অবস্থা: শাহজালাল রুমি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং মেয়ের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। দুই মামলার তদন্ত এখনও চলমান। আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর