উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হ*ত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মারুফ তালুকদার নামে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার গয়হাট্টা কোনাগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকরামকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর মরদেহটি বাড়ির আঙিনায় রেখে অভিযুক্ত মারুফ বাড়ির একটি শয়নকক্ষে বিশ্রাম নিচ্ছিলেন বলে জানা গেছে। সন্ধ্যায় প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আকরাম হত্যার ঘটনায় অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করা হয়েছে।
আজকের বার্তা আবির হাসান অনলাইন ইনচার্জ







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।