বাজারে নকল ডিএপি সার, কৃষকরা প্রতারণার শিকার
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: দেশের বিভিন্ন স্থানে আসল ডিএপি (DAP) সারের বস্তায় নকল ও ভেজাল সার ভরে বিক্রির অভিযোগ উঠেছে। এতে চরম ক্ষতির মুখে পড়ছেন সাধারণ কৃষকরা।
আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬ইং) সকালে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন সারের দোকানে অভিযান চালিয়ে এমন চিত্র পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র সরকারি অনুমোদিত ডিএপি সারের বস্তার আদলে নকল বস্তা তৈরি করে তার ভেতরে নিম্নমানের পাথরের গুঁড়া ও ভেজাল পদার্থ মিশিয়ে বাজারজাত করছে। দেখতে হুবহু আসল ডিএপি সারের মতো হওয়ায় সাধারণ কৃষকরা সহজেই প্রতারিত হচ্ছেন। জমিতে এই সার ব্যবহার করায় ফসলের কোনো উপকার হচ্ছে না, উল্টো জমির উর্বরতা নষ্ট হচ্ছে।
এক ভুক্তভোগী কৃষক বলেন, "দুই বস্তা ডিএপি সার কিনে জমিতে দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। পরে জানতে পারলাম এগুলো নকল সার।"
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, "আমরা অভিযোগ পেয়েছি। নকল সার বিক্রেতাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের অনুমোদিত ডিলারের কাছ থেকে রশিদ সহ সার কেনার পরামর্শ দেওয়া হচ্ছে।"
এ ঘটনায় এলাকার কৃষকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত এই ভেজাল চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
*বার্তা প্রেরক:* *আবদুল্লাহ আল মুতি বাবু* বার্তা সম্পাদক, আজকের বার্তা







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।