শিরোনাম: তারেক রহমানের নির্দেশনায় উল্লাপাড়ায় শহীদ জেহাদের কবর জিয়ারত করলেন ৯০-এর ছাত্র নেতারা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ’৯০-এর স্বৈরাচারবিরোধী ছাত্র গণঅভ্যুত্থানের অমর শহীদ নাজির উদ্দিন জেহাদের কবর জিয়ারত করেছেন ’৯০ এর গণ-আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ।
আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বিকেলে উল্লাপাড়া উপজেলার নিজ গ্রামে শহীদ জেহাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা।
এসময় জেহাদের স্বরনে বৃক্ষ রোপন করেন নেতারা
এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক এমপি নাজিমুদ্দিন আলম সহ ’৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, উল্লাপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, "শহীদ জেহাদ আমাদের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা। তার আত্মত্যাগের মাধ্যমেই স্বৈরাচারের পতন হয়েছিল। তার আদর্শ বুকে ধারণ করে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চলবে।"
উল্লেখ্য, ১৯৯০ সালের ১০ অক্টোবর স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ হন নাজির উদ্দিন জেহাদ। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।
সাজ্জাদুল ইসলাম
সম্পাদক
আজকের বার্তা







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।