পঞ্চক্রোশী ইউপির সাবেক চেয়ারম্যান ফিরোজ গ্রেপ্তার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পঞ্চক্রোশী ইউনিয়ন শাখার সভাপতি তৌহিদুল ইসলাম ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সলপ থেকে গাজা সেবন করা অবস্থায় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তৌহিদুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “তৌহিদুল ইসলাম ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।”
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজকের বার্তা







মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।