মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
জাতীয়

উল্লাপাড়ায় মহিলা জামাতের রোকনের বিরুদ্ধে সরকারি রাস্তা ও এতিমের জায়গা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে

আলেয়া খাতুনের বিরুদ্ধে সরকারি রাস্তা অবরুদ্ধ করে রাখার অভিযোগ
মহিলা জামাতের রোকন আলেয়া খাতুনের বিরুদ্ধে সরকারি জায়গা অবরুদ্ধ করে পাল্টা সংবাদ সম্মেলন করছেনছবি: আজকের বার্তা

শিরোনাম: উল্লাপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের  জামাতের মহিলা রোকনের বিরুদ্ধে রাস্তা দখল ও এতিমের জায়গা অবরুদ্ধের অভিযোগ উল্লাপাড়া পাড়া (সিরাজগঞ্জ) থেকে:*

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডে সরকারি চলাচলের রাস্তা দখল করে টিনের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে ৫নং ওয়ার্ডের মহিলা জামাতের এক রোকন সদস্য বিরুদ্ধে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন মোছা. আলেয়া খাতুন। এতে প্রায় ৫০টি পরিবারের চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী,৫ আগস্টের পর থেকে তার এহেন কর্মকান্ডে হতবাগ প্রতিবেশীরা।

সরেজমিনে যা দেখা যায়: আজকের বার্তার প্রতিনিধি সরেজমিনে গিয়ে দেখেন, উল্লাপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ পাশে বসতি এলাকায় পূর্ব-পশ্চিমে লম্বালম্বিভাবে প্রায় ৬ ফুট প্রশস্ত একটি জনচলাচলের রাস্তা রয়েছে। ওই রাস্তার পাশে প্রায় ২০টি প্লটে ৫০টির অধিক পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। অভিযোগ রয়েছে, রাস্তার পাশে থাকা আলেয়া খাতুনের বাড়ির উত্তর পাশে সরকার ড্রাগ হাউজের এতিম সন্তানদের মালিকানাধীন প্লট দখলের চেষ্টা করা হয়। এতিম পরিবার জমি দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি অবৈধভাবে রাস্তার মাঝখানে টিনের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন।

বর্তমানে রাস্তার মাঝখানে টিনের বেড়া থাকায় জনসাধারণের চলাচলে চরম বিঘ্ন ঘটছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে,যা সমাজে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে, সরকার ড্রাগ হাউজের ভুক্তভোগী নারীরা ভয়ে মুখ খুলছেন না বলে জানান আরেক প্লটের মালিক আসাদুজ্জামান তোতা।

পাশের প্লটের মালিক আসাদুজ্জামান তোতা আজকের বার্তাকে বলেন, "আলেয়া খাতুন ক্ষমতার দাপট বেড়েই চলেছে, বিশেষ করে উল্লাপাড়ায় জামাতে ইসলামের এমপি হওয়ার তাকে কিছুতে দাবিয়ে রাখা যাচ্ছে না।ক্ষমতার  অপব্যবহার করে জনচলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। আমি বারবার উনার কাছে গিয়েছি, অনুরোধ করেছি। কিন্তু তিনি কোনো কথা না শুনে টিন দিয়ে রাস্তা ব্লক করে দিয়েছেন। উনি ক্ষমতার অপব্যবহার করে পাশের জমি কম দামে বিক্রি করতে চাপ সৃষ্টি করছেন বলে জানান এই ভুক্তভোগী।

তিনি আরও বলেন, এতিমদের জমি দখল করতে না পেরে এখন পুরো মহল্লার মানুষকে জিম্মি করে রেখেছেন তিনি,তার ভয়ে কেউ মুখ খুলছেন না, কিছু হলেই পুলিশের ভয় দেখিয়ে মানুষ কে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন।

স্থানীয় বাসিন্দারা অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদ করে রাস্তাটি জনচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত মহিলা  মোছা. আলেয়া খাতুনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ: এ বিষয়ে উল্লাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

*আজকের বার্তা | উল্লাপাড়া সিরাজগন্জ

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর