মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
জাতীয়

উল্লাপাড়ায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে অনুদানের ফ্রম বিতরণ

উল্লাপাড়ায় শারদীয় দূর্গাপূজায় অনুদান দিতে ফ্রম বিতরণছবি: আজকের বার্তা

শিরোনাম: উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে অনুদানের ফরম বিতরণ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য অনুদানের ফরম বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে এই ফরম তুলে দেন সিরাজগঞ্জ জেলা পরিষদের মাননীয় প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহিন।

এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক  আহ্বায়ক মোঃ হেলাল সরকার , যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মিস্টার,  পৌর বিএনপির সাবেক  সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন পঞ্চকুশি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী আকন্দ, বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সভাপতি জলিল সরকার , পঞ্চকুশি ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ মালেক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুক্ত সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদকগণ।

জেলা পরিষদ প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহিন বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে এই সহযোগিতা। বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের পাশে আছে।"

মন্দির কমিটির নেতৃবৃন্দ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরশাদ বিন মজিদ ব্যাবস্থাপনা সম্পাদক আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর