মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
রাজনীতি

বীরত্ব গাঁথা আখতারুজ্জামান শুধু জামাতের নেতা নয়,মেহনতি মানুষের নেতা

আখতারুজ্জামান শুধু জামাতের নেতা নয়
আখতারুজ্জামান শুধু জামাতের নেতা নয় মেহনতি মানুষের নেতা-ডাঃ শফিকুর রহমানছবি: আজকের বার্তা

আখতারুজ্জামান শুধু জামায়াতের নয়, মেহনতি মানুষের নেতা: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, আজকের বার্তা:

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নন, পুরো বাংলাদেশের মেহনতি, ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার (৪ অক্টোবর, ২০২৬) রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আখতারুজ্জামানকে গ্রেফতারের বিষয়টি দেশের মানুষ ও প্রবাসীরা ভালোভাবে নেয়নি। তিনি প্রবাসীদের হয়রানি, বিমানবন্দরে লাগেজ কেটে মালামাল চুরির বিরুদ্ধে ১০০ ভাগ সত্য কথা বলেছেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।

আদালতে নেয়ার সময় অপমান করার জন্য হেলমেট ও বুকে জ্যাকেট পরানো হয়েছে উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা জানান। তিনি বলেন, বিমানবন্দর সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় থাকলেও তার বিরুদ্ধে মারধরের কোনো ভিডিও আদালতে দেখানো হয়নি। অভিযোগ ১০০ ভাগ নয়, এক হাজার ভাগ মিথ্যা।

জামায়াত আমির জানান, মামলার পর আখতারুজ্জামানকে আগাম জামিনের কথা বললে তিনি বলেছিলেন — 'আমি অন্যায় করিনি, তাই আত্মসমর্পণ করব না। আমি চাই আমাকে গ্রেফতার করা হোক, ১৮ কোটি মানুষ দেখুক।'

এ সময় সরকারকে সতর্ক করে তিনি বলেন, জনগণকে বোকা ভাবার সুযোগ নেই। হাসপাতালের নিরাপত্তা দিতে না পারা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনাও করেন তিনি।

আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর