মূল অংশে যান
ঢাকা৫ নভেম্বর ২০২৬ঢাকা ২৬°মাগরিব ১৭:১৭ই-পেপার
সত্য প্রকাশে আপসহীন
আজকের বার্তা
রাজনীতি

দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা ভোট গ্রহণ ২১ শে জানুয়ারী

ভোট গ্রহণ ২১ জানুয়ারী থেকে শুরু
নির্বাচনের রোড ম্যাপ ঘোষণাছবি: আজকের বার্তা

দেশব্যাপী ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ভোট শুরু ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অবশেষে সারা দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করল নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ২১ জানুয়ারি ২০২৭ থেকে ৫ ধাপে এই নির্বাচন শুরু হবে এবং শেষ হবে ২৭ মে ২০২৭। সোমবার (১২ অক্টোবর ২০২৬) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ঘোষিত ৫ ধাপের সময়সূচি:

- ১ম ধাপ: ২১ জানুয়ারি ২০২৭, বৃহস্পতিবার

- ২য় ধাপ: ০৪ ফেব্রুয়ারি ২০২৭, বৃহস্পতিবার

- ৩য় ধাপ: ২৯ এপ্রিল ২০২৭, বৃহস্পতিবার

- ৪র্থ ধাপ: ১৩ মে ২০২৭, বৃহস্পতিবার

- ৫ম ও শেষ ধাপ: ২৭ মে ২০২৭, বৃহস্পতিবার

নির্বাচন কমিশনার জানান, দেশে মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়নের মধ্যে প্রায় ৪ হাজার ৩০০টি ইউপি নির্বাচন উপযোগী হয়েছে। অনেক জায়গায় দীর্ঘদিন ভোট না হওয়ায় প্রশাসক দিয়ে চলছে। তফসিল ঘোষণার ৬ সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা প্রশাসক তফসিল ঘোষণা করবেন।

তিনি আরও বলেন, এবারের ইউপি নির্বাচন দলীয় প্রতীকে হবে না। সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। শিগগিরই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করা হবে।

সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। আজকের বার্তা

কোনো ভুল চোখে পড়েছে?

খবরটি শেয়ার করুন

মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে সম্পাদনা পরিষদ পর্যালোচনা করে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হতে পারে।

সম্পর্কিত খবর